ব্যবহারের শর্তাবলি

এই ওয়েবসাইট ব্যবহার, সিট বুকিং আর স্টুডেন্ট পোর্টাল ব্যবহারের সহজ নিয়ম।

সিট বুকিং

বুকিং মানে একটি ব্যাচে আপনার আগ্রহ জমা রাখা; আমরা ফোন করে নিশ্চিত করলে বা অনলাইনে ভর্তি ফি পরিশোধ করলে সিট নিশ্চিত হয়। ব্যাচের তারিখ, সময় আর সিট বদলাতে পারে - বদলানোর আগে আমরা জানিয়ে দেব।

ফি

বুকিংয়ের সময় কোর্স পেজে যে ফি দেখানো থাকে (বা অফিস থেকে যা জানানো হয়), সেটাই প্রযোজ্য। কোর্স পেজে কিস্তির কথা লেখা থাকলে কোর্স ফি কিস্তিতে পরিশোধ করা যায়।

স্টুডেন্ট পোর্টাল

আপনার লগইন শুধু আপনার জন্য: কারো সঙ্গে শেয়ার করবেন না। পোর্টালের ম্যাটেরিয়াল কেবল ওই ব্যাচের শিক্ষার্থীদের জন্য, অন্য কোথাও প্রকাশ করা যাবে না।

সার্টিফিকেট

কোর্সের শর্ত অনুযায়ী কোর্স সম্পন্ন হলে সার্টিফিকেট ইস্যু হয়। ভুলবশত ইস্যু হওয়া সার্টিফিকেট বাতিল করা যায়; তখন ভেরিফাই পেজে সেটি বাতিল হিসেবে দেখায়।

পরিবর্তন

আমরা এই শর্তাবলি হালনাগাদ করতে পারি; এই পেজে থাকা সংস্করণটিই প্রযোজ্য।