সচরাচর জিজ্ঞাসা

এখানে উত্তর না পেলে কল বা হোয়াটসঅ্যাপ করুন।

নেক্সটজেন প্রোগ্রামার কোথায়?
ফেনী সুপার মার্কেট (৩য় তলা), ট্রাংক রোড, জালালিয়া হোটেলের বিপরীত পাশে, ফেনী। আসার আগে ০১৩০২-০৬৪০০১ বা ০১৭১৭-০৬৩১৯১ নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করুন।
ভর্তি হব কীভাবে?
এই ওয়েবসাইটে কোর্স আর ব্যাচ বেছে "সিট বুক করুন" চাপুন (অথবা ভর্তি ফর্ম পূরণ করুন)। সঙ্গে সঙ্গে একটি রেফারেন্স নম্বর পাবেন; আমরা ফোন করে সিট নিশ্চিত করব, চাইলে ওই নম্বর নিয়ে ইনস্টিটিউটেও চলে আসতে পারেন।
কোন কোর্সটা আমার জন্য ঠিক, বুঝতে পারছি না। কী করব?
ক্যারিয়ার পাথ ফাইন্ডারের ছয়টি প্রশ্নের উত্তর দিন, অথবা ফ্রি কাউন্সেলিং নিন: ফোনে কথা, ইনস্টিটিউটে এসে আলাপ বা একটি ফ্রি ট্রায়াল ক্লাস - যেটা আপনার সুবিধা।
চাকরিদাতা কি আমার সার্টিফিকেট যাচাই করতে পারবেন?
হ্যাঁ। প্রতিটি সার্টিফিকেটে একটি কোড আর একটি QR কোড থাকে। QR স্ক্যান করলে বা এই ওয়েবসাইটের ভেরিফাই পেজে কোডটি লিখলে নাম, কোর্স আর ইস্যুর তারিখ দেখা যায়।
স্টুডেন্ট পোর্টাল কী?
ভর্তি সম্পন্ন হলে আপনি একটি লগইন পাবেন। পোর্টালে আপনার ক্লাস রুটিন, ক্লাসের ম্যাটেরিয়াল, উপস্থিতি, রেজাল্ট আর ফি পরিশোধের হিসাব দেখতে পাবেন - সার্টিফিকেট ইস্যু হলে ডাউনলোডও করতে পারবেন।