আমরা বাতিল বা পিছিয়ে দিলে
নেক্সটজেন প্রোগ্রামার যদি আপনার পরিশোধ করা কোনো ব্যাচ বা সেমিনার বাতিল করে বা পিছিয়ে দেয়, আপনি বেছে নেবেন: পুরো টাকা ফেরত, অথবা অন্য ব্যাচ বা সেশনে সিট।
আপনি বাতিল করলে
- ব্যাচ শুরুর আগে: ফোন, হোয়াটসঅ্যাপ বা ই-মেইলে জানান; পেমেন্ট গেটওয়ের কেটে রাখা চার্জ বাদে ভর্তি ফি ফেরত দেওয়া হবে।
- ক্লাস শুরু হয়ে গেলে: পরিশোধ করা ফি ফেরত হয় না, তবে সিট খালি থাকলে একবার একই কোর্সের পরের ব্যাচে যেতে পারবেন।
টাকা কীভাবে ফেরত পাবেন
যে মোবাইল ওয়ালেট বা কার্ডে পরিশোধ করেছিলেন সেখানে, অথবা অফিসে নগদে - অনুমোদনের ১০ কর্মদিবসের মধ্যে।